সিলেট ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

‎টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক‎

ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শনে যান জেলা প্রশাসক শরীফা হক।

‎
‎
‎
‎টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড মসজিদ মার্কেট কাঁচাবাজারে শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
‎সোমবার ৯ মার্চ সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।
‎
‎জেলা প্রশাসকের আগমনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সহায়তার দাবি জানান।
‎জেলা প্রশাসক বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন রয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। তালিকা সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
‎
‎তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন আবার দ্রুত তাদের ব্যবসা কার্যক্রম শুরু করতে পারেন সে বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাজার এলাকায় বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
‎
‎জানা গেছে, রোববার গভীর রাতে বেবিস্ট্যান্ড মসজিদ মার্কেট কাঁচাবাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাজারের বেশ কয়েকটি দোকানে। এতে অন্তত ২০টি দোকান পুড়ে যায় এবং ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
‎
‎তবে আগুনে দোকানে থাকা মালামাল পুড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে পড়েছেন।অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা পাওয়ার আশায় রয়েছেন।
‎জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ক্ষতিগ্রস্তদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

‎টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক‎

সময় ০৪:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬