সিলেট ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৭১ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলে গ্রেফতার হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, পরে ধরা পড়ল ১০০ খাতা জব্দ, দায়িত্ব হারালেন ৩ কর্মকর্তা ‎মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার ‎শেরপুর সেতুতে ৩৬ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ, ভোগান্তির আশঙ্কা ‎বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি-দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এতিমখানার নামে চাঁদাবাজি: বানিয়াচংয়ে জনতার হাতে ধরা ‘টিকটকার’ ভণ্ড প্রতারক! বানিয়াচংয়ে ভাতিজার হাতে চাচা খুন: মামলায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন ‎সিলেটে চাকরির প্রলোভনে ভারতে পাচারের চেষ্টা: দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার ‎জুড়ীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‎সায়হাম গ্রুপের ইফতার সামগ্রীতে হাসি ‎ফুটেছে ৪৫ হাজার পরিবারের মুখে

ইফতার বিতরণ করছেন সায়হাম গ্রুপের কতৃপক্ষ।

‎পবিত্র রমজান মাস উপলক্ষে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ও দেশের অন্যতম রপ্তানিমুখী শিল্পগোষ্ঠী সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশনায় মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় ব্যাপক পরিসরে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এবার রমজানে প্রায় ৪৫ হাজার অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এতে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, অনেক নিম্নআয়ের পরিবার রয়েছে যারা দৈনন্দিন সংসার চালাতেই হিমশিম খায়। রমজান ও ঈদকে সামনে রেখে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সায়হাম গ্রুপের উদ্যোগে এসব পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। ইফতার সামগ্রীর প্যাকেটে চাল, ডাল, তেল, ছোলা, চিনি ও লবণসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য দেওয়া হচ্ছে।

‎ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাঘাসুরা গ্রামের সুফিয়া বিবি বলেন,আমরা অনেকেই কষ্ট করে সংসার চালাই। রমজান মাসে ইফতারির জিনিস কেনাও কঠিন হয়ে যায়। কিন্তু এবার সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল আমাদের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। এতে আমাদের অনেক উপকার হয়েছে। আমাদের ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই এই সহায়তা দেওয়া হয়েছে।

‎সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন,আমরা চাই সমাজে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ুক। মাদকমুক্ত, সুস্থ ও সৌহার্দপূর্ণ পরিবেশে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে—এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশনায় এবার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

‎তিনি আরও জানান, ভবিষ্যতেও এই অঞ্চলের মানুষের কল্যাণে বড় পরিসরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে তারা তাদের সামাজিক দায়িত্ব হিসেবে দেখেন।

‎রোববার সকালে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মোঃ সেলিম, মাধবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, বিএনপি নেতা সহিদ মেম্বার, গিয়াসউদ্দিন তালুকদার, আব্দাল আহমেদ, ছাত্রদল নেতা মারুফ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৭১ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলে গ্রেফতার

‎সায়হাম গ্রুপের ইফতার সামগ্রীতে হাসি ‎ফুটেছে ৪৫ হাজার পরিবারের মুখে

সময় ০৫:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬