সিলেট ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার
ছুটির দিনেও মাঠে ধনবাড়ীর ইউএনও..

‎বাজার মনিটরিং ও জ্বালানি তেল বিক্রিতে কঠোর নির্দেশনা

বাজার মনিটরিং করেছেন ইউএনও নূরজাহান আক্তার সাথী

‎

‎
‎টাঙ্গাইলের ধনবাড়ীতে জনস্বার্থ রক্ষায় ছুটির দিনেও দিনভর বিশেষ অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরজাহান আক্তার সাথী। শনিবার (৭ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং, পেট্রোল পাম্পে অভিযান এবং অবৈধ মাটি কাটা বন্ধে এই কার্যক্রম পরিচালিত হয়।
‎
‎ইউএনও পেট্রোল পাম্প মালিকদের সাথে এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে সরকারি নিয়ম মাফিক জ্বালানি তেল বিক্রির কঠোর নির্দেশনা প্রদান করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার পেট্রোল বা অকটেন প্রদান করা যাবে। বাস ও ট্রাকের ক্ষেত্রে সরকারি নির্ধারিত সীমা মেনে তেল বিক্রি করতে হবে।
‎
‎ফসলি জমির মাটি কাটা রোধে জিরো টলারেন্স
‎অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে নূরজাহান আক্তার সাথী বলেন, জাতীয় নির্বাচনের ব্যস্ততার কারণে এতদিন অন্য দিকে সেভাবে নজর দেওয়া সম্ভব হয়নি। তবে এখন থেকে কোনোভাবেই ফসলি জমির মাটি কাটা যাবে না। কৃষকদের সাথে এ বিষয়ে আমাদের কথা হয়েছে। বেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ।
‎তিনি বিভিন্ন এলাকায় ঘুরে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেন।
‎
‎ধনবাড়ীতে আজ একটি কুকুর জবাইয়ের খবর ছড়িয়ে পড়লে ইউএনও দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে একটি ছোট কুকুর জবাই করা অবস্থায় দেখা গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমরা অপরাধী শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।
‎পুরো বিষয়টি তদারকি করার জন্য তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
‎
‎নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ধনবাড়ী বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ধনবাড়ী থানা পুলিশের একটি দল তাকে সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর অবস্থান ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

ছুটির দিনেও মাঠে ধনবাড়ীর ইউএনও..

‎বাজার মনিটরিং ও জ্বালানি তেল বিক্রিতে কঠোর নির্দেশনা

সময় ০৯:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬