সিলেট ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎প্রধান আসামি নাজমুল সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব-৯‎ ‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার

‎​সিলেটে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ; ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ১‎‎

‎সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামালসহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ সময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৭ লক্ষ ৯৬ হাজার ১৬০ টাকা।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ০৬ মার্চ  (শুক্রবার) দুপুর ১২:৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল জালালাবাদ থানাধীন বাদাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সিলেট কেন্দ্রীয় কারাগারের প্রবেশ মুখে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানকে আটক করা হয়।

‎তল্লাশিকালে কাভার্ড ভ্যান (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন- ১১-৪৫৮৫) থেকে নিম্নলিখিত অবৈধ ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়, ভারতীয় শাড়ি, ১১ বস্তা,Clope-G ক্রিম: ১৪ বস্তা, শিশুদের চশমা ৮৮ প্যাকেট (TIM TIM BABY EYEWEAR), ৬০ প্যাকেট (SUPER BABY EYEWEAR) এবং ৩০ প্যাকেট (TONY BABY) চশমা জব্দ করা হয়।

‎অভিযানকালে চোরাচালান কাজে সরাসরি জড়িত থাকায় সাদিকুর রহমান (২১) নামক এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি সিলেট এয়ারপোর্ট থানার মংলিরপাড় (বড়শালা) গ্রামের খুরশেদ মিয়ার ছেলে।

‎এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি (১) (বি)/২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৭, তারিখ: ০৬/০৩/২০২৬)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

‎সিলেট মহানগরীর নিরাপত্তা এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রধান আসামি নাজমুল সিলেট থেকে গ্রেফতার করল র‍্যাব-৯‎

‎​সিলেটে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ; ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ১‎‎

সময় ০২:২৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬