সিলেট ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎​টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯; ডাকাতির রহস্য উন্মোচনসহ গ্রেপ্তার আরও ৫‎

‎
‎টাঙ্গাইল জেলায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে প্রিভেন্টিভ, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।
‎জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রিভেন্টিভ নিয়মিত মামলা অন্যান্য উদ্ধারজনিত ও পরোয়ানামূলে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।
‎
‎এদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) টাঙ্গাইল পৃথক অভিযানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সংঘটিত তেল ও গরু ডাকাতির দুটি দুর্ধর্ষ ঘটনার রহস্য উদঘাটন করেছে। অভিযানে ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
‎পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎​টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯; ডাকাতির রহস্য উন্মোচনসহ গ্রেপ্তার আরও ৫‎

সময় ০৬:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬