সিলেট ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

বানিয়াচংয়ে ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন

চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডা.সাখাওয়াত হাসান জীবন এমপি।

‎

‎
‎পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 
‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এ খাদ্য সহায়তা কর্মসূচি উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাস্তবায়ন করা হয়।
‎বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১,০০২ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গণ মানুষের নেতা ও গরীবের  ডাক্তার নামে খ্যাত আবু মনসুর ডা. সাখাওয়াত হাসান জীবন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়; এটি সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকারের এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‎চাল বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
‎সহায়তা পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের ভাষ্য, এ ধরনের সহায়তা ঈদ উদযাপনে বাড়তি স্বস্তি এনে দেয় এবং পরিবারে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
‎
‎অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, পিআইও কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
‎উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসচ্ছল পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বানিয়াচংয়ে ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন

সময় ০৬:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬