সিলেট ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎

‎

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

‎উপজেলার শাহজাহানপুর এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।

‎

‎র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বাজার সংলগ্ন একটি চা বাগানে অভিযান পরিচালনা করে।

‎র‍্যাব জানিয়েছে, অভিযানকালে তাদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাটের লস্করপুর গ্রামের মৃত জনু মুন্ডার ছেলে বিনয় মুন্ডা (৩০) এবং একই এলাকার নিতন বাগতির ছেলে সাথী বাগতি (৩০)।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

‎

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি হিসেবে গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎

‎র‍্যাব-৯ আরও জানিয়েছে, মাদক প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সময় ০৭:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬