সিলেট ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

‎ছাতক-এ নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন আহমেদ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎
‎ছাতক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ ৪ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত  সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ডিপ্লোমেসি চাকমা। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।

‎তিনি স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে (ছাতক-দোয়ারা) আসনকে একটি মডেল হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎এ সময় মতবিনিময় সভায় উপস্থিত অধিকাংশ দপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরে লোকবল সংকট, প্রয়োজনীয় সরঞ্জামের অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার বিষয় তুলে ধরেন। তাঁরা এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
‎
‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ডিপ্লোমেসি চাকমা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
‎
‎উপজেলা প্রশাসন, ছাতক আয়োজিত এ মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

‎ছাতক-এ নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন আহমেদ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময় ০৬:৩৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬