সিলেট ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম: বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়

বিমান বন্দরে প্রতিমন্ত্রী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেটের নেতৃবৃন্দ।

‎সিলেটে সংক্ষিপ্ত সরকারি সফরে এসেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

‎বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় সংসদ সদস্য এম এ মালিক, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী আলী আকবর সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‎বিমানবন্দর থেকে প্রতিমন্ত্রী সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান এবং সেখানে জিয়ারত সম্পন্ন করেন। এরপর সকাল সোয়া ১১টায় তিনি রিকাবীবাজারস্থ এম. সাইফুর রহমান অডিটোরিয়াম পরিদর্শনে যান। অডিটোরিয়ামের বর্তমান অবস্থা ও সংস্কার কাজ নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

‎সফরকালে প্রতিমন্ত্রী সিলেট নগরীর চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন। তিনি নগরীর অবকাঠামো উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও সিলেটের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি।

বিকেলে সফর শেষে প্রতিমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম: বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়

সময় ০৪:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬