সিলেট ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎সিলেটে পুলিশ কমিশনারের মাসিক কল্যাণ সভা: মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও মানবিক পুলিশিংয়ের প্রত্যয়

‎
‎সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) লাইন্সের কনফারেন্স রুমে আজ সোমবার (০২ মার্চ) সকাল ১১ টায় মার্চ/২০২৬ খ্রিঃ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসএমপি’র পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
‎কল্যাণের মাধ্যমে মানবিক পুলিশিংয়ের ডাক
‎সভার শুরুতেই গত মাসের গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করেন পুলিশ কমিশনার। এরপর তিনি উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের কাছ থেকে সরাসরি বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
‎
‎পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, একটি সত্যিকারের মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে হলে ফোর্সের সদস্যদের কল্যাণ ও ওয়েলফেয়ারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
‎এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফোর্সের সেবায় আরও আন্তরিক হওয়ার নির্দেশ দেন এবং পেশাদারিত্ব বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘোষণা দেন।
‎
‎আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কমিশনার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়: মাদকের কারবার ও প্রসারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। চুরি-ছিনতাই রোধ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
‎কল্যাণ সভায় ব্যক্তিগত চিকিৎসার প্রয়োজনে এএসআই (নিঃ) আবুল হোসেনকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

‎
‎সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)  মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা। উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির, পিএসসি। উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়। উপ-পুলিশ কমিশনার (উত্তর)  মোহাম্মদ সাইফুল ইসলাম। উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আফজাল হোসেন।
‎এছাড়াও সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), আরওআই, আরআই (পুলিশ লাইন্স) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎সিলেটে পুলিশ কমিশনারের মাসিক কল্যাণ সভা: মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও মানবিক পুলিশিংয়ের প্রত্যয়

সময় ১০:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬