সিলেট ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বড়লেখার প্রবাসী নিহত, মরদেহ দেশে আনার দাবি‎

ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার সালেহ আহমদ

‎মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত–এর আজমান শহরে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে স্বজনরা দাবি করেছেন। নিহত সালেহ আহমদ (সালেহ আহমদ উদ্দিন) মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা–এর গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে।

‎রবিবার (১ মার্চ) রাত ১০টার দিকে দেশে থাকা স্বজনরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরিবার ও এলাকাবাসীর দাবি, সরকারি উদ্যোগে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

‎পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে আজমানে বসবাস করছিলেন সালেহ আহমদ উদ্দিন। সেখানে তিনি পানির গাড়ি চালকের কাজ করতেন। শনিবার সন্ধ্যায় নিয়মিত দায়িত্ব পালনের সময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে বলে স্বজনরা জানান। এতে সালেহসহ কয়েকজন গুরুতর আহত হন।
‎পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎দেশে থাকা সালেহ আহমদের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম মুঠোফোনে জানান,শনিবার থেকেই মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত হতে পারেননি।
‎রবিবার দুপুরে আমিরাতে অবস্থানরত স্বজনরা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে তারা জেনেছেন। চার মাস আগে তিনি দেশে এসে আবার কর্মস্থলে ফিরে যান।
‎প্রবাসে থাকা স্বজনরা হাসপাতালে মরদেহ দেখার জন্য গেছেন এবং দ্রুত দেশে আনার প্রক্রিয়া চালাচ্ছেন।

‎বড়লেখা পৌরসভার কাউন্সিলার শাহজাহান খান জানান, পুরো এলাকা এই ঘটনায় মর্মাহত। সরকারের কাছে তার দাবি, প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিয়ে দ্রুত নিহত সালেহ আহমদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বড়লেখার প্রবাসী নিহত, মরদেহ দেশে আনার দাবি‎

সময় ০৮:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬