সিলেট ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎সিলেটে সিএনজি ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েলসহ আটক ২

অলিভ অয়েল সহ পুলিশের হাতে আটক দুইজন

‎
‎সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় অলিভ অয়েলসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করে পুলিশ।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ ২০২৬ তারিখ রাত ০৯:২৫ ঘটিকায় এসআই খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এয়ারপোর্ট থানাধীন কোম্পানিগঞ্জ-সিলেট সড়কে অবস্থান নেয়। এসময় কোম্পানিগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে গাড়িটি আটকে তল্লাশি চালায়।
‎
‎তল্লাশিকালে সিএনজি থেকে উদ্ধার করা হয়,৮০০ পিস ভারতীয় ‘Keo Karpin’ অলিভ অয়েল (প্রতিটি ১০০ মিলি), ২৫০ পিস ভারতীয় ‘Keo Karpin’ অলিভ অয়েল (প্রতিটি ২০০ মিলি)।
‎জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৩৪ হাজার টাকা। এছাড়া ও পাচারকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি (রেজিঃ নং-সিলেট-থ-১১-৯৯০৬) জব্দ করা হয়েছে।

‎
‎আটককৃত ব্যক্তিরা হলেন, সাইদুর রহমান (৩৬), পিতা- মৃত গোলাম সরোয়ার মিয়া, সাং- টেকনা গোল, থানা- গোয়াইনঘাট, সিলেট।
‎আজাদ (৫৭), পিতা- মৃত ইঞ্জিল মিয়া, সাং- কুইল্লাহাটি, থানা- মদন, নেত্রকোনা (বর্তমানে শাহপরাণ থানাধীন উপশহর এলাকার ভাড়াটিয়া)।
‎
এ বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০২, তারিখ: ০২/০৩/২০২৬)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎সিলেটে সিএনজি ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েলসহ আটক ২

সময় ০৩:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬