সিলেট ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
News Title :
দক্ষিণ সুরমায় ৩৫৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ ‎​সিলেট নগরীতে সবুজের ছোঁয়া: ধরা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। ‎জামালপুরে রাস্তার ইট বিক্রি মামলার আসামিকে আশ্রয় দেওয়া বন্ধুকে নেশাগ্রস্ত করে বসতঘর ও আসবাবপত্র বিক্রির অভিযোগ কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত‎ সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।‎ বানিয়াচংয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ‎জামালপুরে ইউপি শহীদ মিনারে মুরগি জবাই করে রক্ত-ময়লার স্তূপ: প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতি ও ছিনতাইকারী মামলার পলাতক আসামি রিপন গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা ও প্রাইভেটকার জব্দ‎ ‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য

মৌলভীবাজার সদর যৌথ বাহিনীর অভিযানে নগদ টাকাসহ বিএনপি কর্মী আটক

টাকা সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক মো. রাজন নামের এক ব্যক্তি

মৌলভীবাজার সদর উপজেলায় নির্বাচনী বিশেষ চেকপোস্ট অভিযানে নগদ টাকাসহ এক বিএনপি কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।
‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সামনে যৌথ বাহিনীর পরিচালিত নির্বাচনী বিশেষ চেকপোস্ট চলাকালে স্থানীয় ব্রাহ্মণগ্রামের মো. রাজন নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়। তিনি বিএনপির একজন কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে!

‎যৌথ বাহিনী সূত্রে জানা যায়, চলমান আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে ওই এলাকায় নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় সন্দেহজনক আচরণের কারণে মো. রাজনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে নগদ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়।
‎অভিযানের নেতৃত্বদানকারী কমান্ডিং অফিসার জানান, উদ্ধারকৃত টাকার বৈধ উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত নগদ টাকাসহ মৌলভীবাজার সদর থানার স্ট্রাইকিং পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ সুরমায় ৩৫৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজার সদর যৌথ বাহিনীর অভিযানে নগদ টাকাসহ বিএনপি কর্মী আটক

সময় ০৩:৩৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬