সিলেট ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে অকাল বন্যায় ডুবছে কৃষকের স্বপ্ন: ফসল রক্ষায় লড়ছেন দিশেহারা কৃষক ‎সিলেটে ও সুনামগঞ্জে র‍্যাব-বিআরটিএ’র যৌথ অভিযান: ১১ চালককে জরিমানা, ৭টি সিএনজি জব্দ‎ ‎বাডসের বৈশাখী উৎসবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকঃ‎আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য জামালপুরে গ্রিন বিজনেস মডেলে ভুট্টা চাষের ফসল চাষ প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত প্রতিটি উপজেলায় হবে ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’: শিক্ষামন্ত্রী ‎ছাতকে বিজ্ঞান মেলা উদ্বোধন,ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনে মুখর মেলা প্রাঙ্গণ।‎ সিলেটে অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায়কারী ‘হানিট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার জুড়ীতে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপিত ‎কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস: এমপি নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম‎ জুড়ীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

বানিয়াচংয়ে সু-জনের উদ্যোগে জনগণের মুখোমুখি সংসদ সদস্য প্রার্থীরা, করেছেন অঙ্গীকার

এককাতারে রাজনীতিবিদরা, করলেন অঙ্গীকার।

‎বানিয়াচংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এক মঞ্চে দাঁড় করিয়েছে সু-শাসনের জন্য নাগরিক (সুজন)। আজ শনিবার ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বড় বাজার শহীদ মিনারে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সু-জন এর সভাপতি দেওয়ান শোয়েব রাজা।

‎পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দাঁড়িয়ে সম্মিলিত কন্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত। কালো টাকার মালিক, নারী বিদ্বেষী ও সাম্প্রদায়িক কোনো ব্যক্তিসহ কোনো টাকার মাধ্যমে ভোট না দিতে উপস্থিত জনতাকে শপথ পড়ানো হয়।

‎ সু-জন এর সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন এর সঞ্চালণায় ৫জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৩জন উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। প্রার্থীরা তাদের নির্ধারিত ৫ মিনিটের বক্তব্য ছাড়াও ৩টি করে জনতার প্রশ্নের উত্তর দেন।
‎স্বতন্ত্র প্রার্থী (ফুটবল- প্রতীক) সাংবাদিক আফসর আহমদ রূপক বলেন, আমি সংসদ সদস্য হওয়ার আগ থেকেই জনসেবা করে আসছি। আমার ২৮ বছরের সাংবাদিকতায় সাড়ে ৬ হাজার রুগীর চিকিৎসা করিয়েছি। বানিয়াচংয়ে বিভিন্ন উন্নয়ন কাজেও অবদান রেখে যাচ্ছি। আমি নির্বাচিত হলে নদী-নালা, জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবো। এ ছাড়াও স্বাস্থ্যসেবা, যোগাযোগ খাতে উন্নয়নসহ মাদক নির্মূলে ভূমিকা রাখবো।

‎খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর) বলেন, আমি নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবো। কোনো চাঁদাবাজী বা মামলা দিয়ে হয়রানি করবো না। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন করবো। চিকিৎসা খাতকে ঢেলে সাজাতে ৫টি ইউনিয়নের জন্য আরেকটি হাসপাতাল স্থাপন করবো। কর্মক্ষেত্রে নারীরা কোনো হয়রানি হবে না। তারা পর্দা ঠিক রেখে চাকুরীসহ বাহিরের কাজ করতে কোনো সমস্যা হবে না।

‎বিএনপি, জমিয়ত ও গণঅধিকার পরিষদের জোটের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, সংসদ সদস্যদের কাজ হচ্ছে জাতীয় সংসদে আইন প্রণয়ন করা ও উন্নয়নমূলক কাজে তদারকি করা। আইন প্রণয়নে আমি বিভিন্ন দেশের পার্লামেন্ট সম্পর্কে ধারণা এবং পৃথিবীর ১০টি দেশ ভ্রমণ করেছি।
‎আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন ঘটাবো। আর আমি যেহেতু চিকিৎসক,ছোটখাটো বিষয়ে হবিগঞ্জসহ সিলেট যেতে হবে না। আমি বানিয়াচংয়ের সন্তান, বানিয়াচংয়েই থাকবো এবং প্রায় দিনই প্রত্যুষে রুগীর ডাকে ঘুম ভাঙ্গে। দূর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো।

‎এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুজন এর জেলা সিনিয়র সহ-সভাপতি এএসএম মহসিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিসবাহ উল বারি লিটন ও উপজেলা সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমদ।
‎সেমিনারে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, কৃষক ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে অকাল বন্যায় ডুবছে কৃষকের স্বপ্ন: ফসল রক্ষায় লড়ছেন দিশেহারা কৃষক

বানিয়াচংয়ে সু-জনের উদ্যোগে জনগণের মুখোমুখি সংসদ সদস্য প্রার্থীরা, করেছেন অঙ্গীকার

সময় ০৭:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬