সিলেট ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১ হবিগঞ্জে ‎ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিয়ানীবাজারে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ‎নবীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ‎শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত ‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন

‎দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের শুভ  উদ্বোধন‎

‎দোয়ারাবাজার উপজেলায় নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় মসজিদের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানটি মাওলানা জিয়া উদ্দিনের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা জয়নাল আবেদীন। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন মডেল মসজিদের জনবল নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান।
‎তিনি তাঁর বক্তব্যে মডেল মসজিদকে শুধু ইবাদতের স্থান নয়, বরং নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামস উদ্দিন খাঁন। হেফাজতে ইসলামের  উপজেলা আমির মাওলানা হোসাইন আহমদ, এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির ডা. হারুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, কলাউড়া ফাজিল মাদ্রাসার শিক্ষক এফ. এম. আক্কাস আলী, মডেল মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মিজানুর রহমান,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউপি সদস্য এরশাদুর রহমান, মাছিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আলী হায়দার, মাওলানা আবদুল করিম হোসাইন, মাওলানা সফিকুল ইসলাম, দোয়ারাবাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা একরামুল হক সহ প্রমুখ।

‎এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মডেল মসজিদ নির্মাণকে সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি সামাজিক উন্নয়নে মসজিদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মডেল মসজিদে প্রায় হাজার খানেক মুসল্লীগণ জুম্মার নামাজে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও ৬ লাখ টাকা জব্দ, আটক ১

‎দোয়ারাবাজারে নবনির্মিত মডেল মসজিদের শুভ  উদ্বোধন‎

সময় ০৯:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬