সিলেট ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।   

ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার’ ঘোষণাটি বড় প্রতারণা: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা স্পষ্টভাবে বলেছিলাম, আইনের শাসন অনুযায়ী ন্যায়বিচারের ভিত্তিতে অপরাধীদের বিচার করা হবে। যারা অপরাধী, ফ্যাসিবাদ ও গণহত্যার সঙ্গে যুক্ত,তাদের বিচার নিশ্চিত করা হবে। তবে যারা অপরাধের সঙ্গে যুক্ত নয়, তাদের সঙ্গে কোনো অবিচার করা হবে না।
তিনি বলেন, আমরা দেখেছি একটি দল সারা দেশে নির্বিচারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করেছে। এখন ভোটের সময় ঘনিয়ে এলে তারা বলছে—ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে। এটা একটি স্পষ্ট প্রতারণা।

বৃহস্পতিবার  (২৯ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টি মনোনীত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের প্রার্থী শাপলা কলি প্রতীকের প্রীতম দাশের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সরকার গঠন করতে পারলে সারা দেশের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য ও আইটি খাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রতিটি জেলায় আইটি সেন্টার, স্কিল ও ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে।

এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, আপনারা যদি প্রীতম দাশকে নির্বাচিত করেন এবং আমরা সরকার গঠন করতে পারি, তাহলে তিনি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে আরও শক্তভাবে কাজ করতে পারবেন।
তিনি বলেন,চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকার ফিরিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। দীর্ঘদিনের পৌরসভা বর্ধিত করার দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থান এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা কাজে লাগাতে আমরা কাজ করব।

আসিফ মাহমুদ আরও বলেন,নির্বাচন যত ঘনিয়ে আসছে,একটি দল তত বেশি সহিংস হয়ে উঠছে। তারা আওয়ামী লীগের পথ অনুসরণ করে হামলা-মামলা, সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছে। কিন্তু বাংলার মানুষ এবার ভোটাধিকার প্রয়োগের জন্য ঐক্যবদ্ধ—এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেয়া হবে না।
তিনি বলেন,এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা বিশ্বাস করি, জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান জানাবে।
উপস্থিত নেতৃবৃন্দ।

সভায় আরও বক্তব্য রাখেন,মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী প্রীতম দাশ, এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার জুনেদ আহমেদ, মনিরা শারমিন, এহতেশামুল হক, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, ফয়সল মাহমুদ শান্ত, লুৎফর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে শহরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে একটি পথযাত্রা অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎

ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার’ ঘোষণাটি বড় প্রতারণা: নাহিদ ইসলাম

সময় ০৬:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬