সিলেট ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

গণভোটে ‘হ্যাঁ’ মানেই আজাদী, ‘না’ মানে গুমের সংস্কৃতি: সাদিক কায়েম‎

বক্তব্য রাখছেন সাদিক কায়েম।

‎গণভোটকে কেন্দ্র করে রাজপথের উত্তাপ এখন তুঙ্গে। সম্প্রতি এক বক্তব্যে ছাত্রনেতা সাদিক কায়েম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও গণভোটের গুরুত্ব তুলে ধরে জোরালো বক্তব্য প্রদান করেছেন। তিনি সাফ জানিয়েছেন, এই গণভোট কেবল একটি ভোট নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই।
‎
‎তিনি আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিকালে সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের আয়োজনে হ্যাঁ ভোটের গণজমায়েতে উপরোক্ত বক্তব্য রাখেন তিনি।
‎সাদিক কায়েম তার বক্তব্যে গণভোটের দুটি পক্ষের একটি তুলনামূলক তিনি বলেন,গণভোটে ‘হ্যাঁ’ মানেই হলো আজাদী বা প্রকৃত স্বাধীনতা। এটি পরিবারতন্ত্রের শেকল ভেঙে সাধারণ কৃষক-শ্রমিক পরিবারের সন্তানদের রাষ্ট্রক্ষমতায় আসার পথ সুগম করবে। সর্বোপরি, ‘হ্যাঁ’ জয়ের মাধ্যমেই দেশে ফ্যাসিবাদের কবর রচিত হবে। তিনি আরও জানান, দেশের ছাত্রসমাজ ইতিমধ্যে ‘হ্যাঁ’ এর পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।
‎একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ‘না’ অবস্থানের সমালোচনা করে তিনি বলেন,‘না’ মানেই ইলিয়াস ও আরমানদের মতো গুমের সংস্কৃতিকে পুনরায় ফিরিয়ে আনা। ‘না’ ভোট মানে মোদি ও হাসিনার প্রেতাত্মাদের টিকিয়ে রাখা।

‎
‎বিএনপি ও তারেক রহমানের প্রতি আহ্বান
‎বক্তব্যে সাদিক কায়েম বিএনপির বর্তমান অবস্থান নিয়ে কড়া সমালোচনা ও সতর্কবার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্যে এখন পর্যন্ত গণভোটের পক্ষে কোনো স্পষ্ট সমর্থন দেখা যায়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন,এখনও সময় আছে, আপনার অবস্থান পরিষ্কার করুন।
‎তিনি দাবি করেন, বর্তমান বিএনপি আর শহীদ জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করছে না।
‎অতিরিক্ত দুর্বৃত্তায়নের ফলে এক সময়ের বৃহত্তর এই রাজনৈতিক দলটি ক্রমান্বয়ে ছোট হয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
‎বক্তব্যের শেষাংশে তিনি দেশের মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। উক্ত সমাবেশে বাংলাদেশ বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের নির্বাচিত ভিপিরা বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

গণভোটে ‘হ্যাঁ’ মানেই আজাদী, ‘না’ মানে গুমের সংস্কৃতি: সাদিক কায়েম‎

সময় ০৪:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬