সিলেট ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

নির্বাচনী জনসভায় যোগ দিতে শনিবার টাঙ্গাইল আসছেন তারেক রহমান: ব্যাপক প্রস্ততি

শনিবারের জনসভার প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু।

‎

‎আগামী ৩১ জানুয়ারি (শনিবার) টাঙ্গাইল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এদিন বিকেলে টাঙ্গাইল শহরের ধরুন চরজানা বাইপাস এলাকায় এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। তার এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
‎
‎তারেক রহমানের সফর উপলক্ষে বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে জনসভাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। পরিদর্শন শেষে ধরুন চরজানা বাইপাস এলাকাকে জনসভাস্থল হিসেবে চূড়ান্ত করা হয়। এছাড়া বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী (সিএসএফ)-এর সদস্যরাও নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণ করেন।
‎
‎পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন,নির্বাচনী জনসভার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। টাঙ্গাইলে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে এই জনসভা স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগমে পরিণত হবে বলে আমরা আশাবাদী। আমাদের নেতা আগামী দিনের বাংলাদেশ পরিচালনার দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। ইনশাআল্লাহ, এই জনসভা থেকেই বিজয়ের পথ সুদৃঢ় হবে।
‎
‎দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ২৯ জানুয়ারি রাজশাহী সফরের পর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে সর্বশেষ ৩১ জানুয়ারি টাঙ্গাইল পৌঁছাবেন। সফরের দিন দুপুর ২টায় জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য এই জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
‎
‎জনসভা সফল করতে বর্তমানে মঞ্চ নির্মাণ এবং শৃঙ্খলা রক্ষার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির স্বেচ্ছাসেবক দলও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের নেতাকর্মীরা এই সফরকে ঘিরে এখন উৎসবমুখর সময় পার করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নির্বাচনী জনসভায় যোগ দিতে শনিবার টাঙ্গাইল আসছেন তারেক রহমান: ব্যাপক প্রস্ততি

সময় ০৮:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬