সিলেট ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট!

‎

‎টাঙ্গাইলের বাসাইলে নিজ ঘর থেকে এক বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। ধানের চারা রোপণ করতে আসা দুই শ্রমিকের বিরুদ্ধে এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছেন স্বজনরা।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রাম থেকে মোতাহার সিকদার ওরফে ঠান্ডু (৭৫) ও তার স্ত্রী রেজিয়া বেগম (৬৫)-এর মরদেহ উদ্ধার করা হয়।

‎

‎নিহতদের নাতি শাকিল সিকদার জানান, গত রোববার শরিফ ও সুমন নামে দুই শ্রমিককে ধানের চারা রোপণের জন্য বাড়িতে আনা হয়। মোতাহার সিকদারের পায়ে ব্যথা থাকায় শ্রমিকরা তাকে ‘কবিরাজি ওষুধ’ খাওয়ানোর প্রস্তাব দেয়। সোমবার রাতে শ্রমিকরা ঘরের বারান্দায় এবং দম্পতি ঘরের ভেতরে ঘুমান।

‎ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অভিযুক্তরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করে আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎

‎এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, দুইজন অজ্ঞাত শ্রমিকের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

‎

‎টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশিদ জানান,ধান রোপণের জন্য আনা শ্রমিকদের ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে তাদেরই অভিযুক্ত করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং মালামাল লুটের সঠিক পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে।

‎পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও পলাতক শ্রমিকদের আটকে অভিযান শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট!

সময় ০৬:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬