সিলেট ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়

‎জৈন্তাপুরে র‍্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি এয়ারগান গুলি উদ্ধার।

‎র‍্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উদ্ধাকৃত এয়ারগান ২টি ও গুলি।

‎

‎র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে সিলেটের জৈন্তাপুর থেকে ১০০ রাউন্ড গুলিসহ দুইটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

‎র‍্যাব-৯ সদর কোম্পানি, সিলেট এবং বাংলাদেশ সেনাবাহিনী ২৭ বীর-এর একটি যৌথ আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে গতরাত ২৬ জানুয়ারি  আনুমানিক ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানাধীন চিকনাগুল ইউনিয়নের উমনপুর এলাকার একটি বাড়ির আশপাশ এবং একই এলাকার একটি উঁচু পাহাড়ে অবৈধ ২ টি এয়ারগান ও ১০০ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে যৌথ বাহিনী।

‎তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল বা আশপাশের এলাকায় পাওয়া যায়নি বলে জানায় র‍্যাব।

‎

‎এ বিষয়ে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে. এম.শহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

‎তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত দুইটি এয়ারগান ও ১০০ রাউন্ড গুলি জিডিমূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

‎

‎র‍্যাব-৯ জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

‎জৈন্তাপুরে র‍্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি এয়ারগান গুলি উদ্ধার।

সময় ০৪:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬