সিলেট ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎টাঙ্গাইল মেডিকেলের নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক কে আটক করে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী।

‎টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে রায়হান কবির ইমন নামে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়।

‎হাসপাতাল সূত্র জানায়, নারী চিকিৎসকদের জন্য নির্ধারিত ওয়াশরুমে বেশ কিছুদিন ধরেই একটি গোপন ডিভাইসের উপস্থিতি টের পান শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলে অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে শিক্ষার্থীরা শনাক্ত করেন। এ সময় সাধারণ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

‎ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ অভিযুক্ত ইমনকে পরিচালকের কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিবি (গোয়েন্দা পুলিশ) এবং সেনাবাহিনীর সদস্যরা।

‎আন্দোলনরত চিকিৎসকদের দাবির মুখে এক পর্যায়ে পুলিশ অভিযুক্ত রায়হান কবির ইমনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

‎টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. আব্দুল কুদ্দুস বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

‎ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎টাঙ্গাইল মেডিকেলের নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

সময় ০৯:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬