সিলেট ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

নবীগঞ্জে সিএনজি ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে ২৮ দিনের নবজাতকের মৃত্যু,আহত ৩‎

‎
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি ও মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২৮ দিনের এক নবজাতক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির মা-বাবাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
‎
‎রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট–নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত শিশুর বাবা অনিক মিয়া (২৮) জানান, তিনি তার স্ত্রী জেসমিন আক্তার (২৫) ও ২৮ দিনের কন্যা শিশুকে নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে যান। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে নতুনবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি তাদের বহনকারী মিশুক গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে নবজাতক শিশুটি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
‎
‎দুর্ঘটনার পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। তবে পথিমধ্যেই শিশুটির মৃত্যু হয়। পরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
‎এ দুর্ঘটনায় আহত হন শিশুটির মা জেসমিন আক্তার, বাবা অনিক মিয়া এবং মিশুক চালক এমরান মিয়া (৩২)। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
‎
‎নিহত নবজাতকের চাচা রাহেল মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগামী শুক্রবার আমার প্রবাসে যাওয়ার কথা ছিল। আজ পুরো পরিবার মিলে আমার ভাতিজির নাম রাখার আয়োজন করেছিলাম। আত্মীয়-স্বজনদেরও দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু এমন মর্মান্তিকভাবে তাকে হারাতে হবে, তা কোনোভাবেই কল্পনা করিনি।
‎খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কৌশিক দেবনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নবজাতকের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
‎এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

নবীগঞ্জে সিএনজি ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে ২৮ দিনের নবজাতকের মৃত্যু,আহত ৩‎

সময় ০৪:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬