সিলেট ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

পদ্মা সেতুর কাছে সড়ক দুর্ঘটনায় লাখাইয়ের চালক রিপনের মর্মান্তিক মৃত্যু

নিহত রিপনের (ফাইল ছবি)

‎হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামে নেমে এসেছে শোকের কালো ছায়া। গত শনিবার দিবাগত রাতে ঢাকা পদ্মা সেতুর কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই গ্রামের মৃত আজম আলীর ছেলে তরুণ পিকআপ চালক রিপন মিয়া (২৫)।

‎পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি শনিবার রাত আনুমানিক ২ ঘটিকার সময় রিপন মিয়া পিকআপ নিয়ে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। পদ্মা সেতু পার হওয়ার পরপরই সেতুর নিকটবর্তী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী আরেকটি গাড়ি তার পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় চালক রিপন মিয়া গাড়ি থেকে ছিটকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

‎ রবিবার (২৫ জানুয়ারি) রাত ১০টায় নিহতের মরদেহ তার নিজ গ্রাম পূর্ব বুল্লায় এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রিয় সন্তান ও স্বজনকে হারিয়ে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মাত্র ২৫ বছর বয়সে রিপনের এমন চলে যাওয়া মানতে পারছেন না এলাকাবাসী।

‎মরহুমের জানাযার নামাজ সোমবার লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লাবাজার শাহবায়জীদ (র:) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে । পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জানাযায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
‎রিপন মিয়ার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

পদ্মা সেতুর কাছে সড়ক দুর্ঘটনায় লাখাইয়ের চালক রিপনের মর্মান্তিক মৃত্যু

সময় ০৩:৪০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬