
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৬৬৬ জন শিক্ষার্থীকে মেধাবী ১০টি ক্যাটাগরীতে ৪০ লক্ষ ৩৬ হাজার টাকার নগদ বৃত্তি প্রদান করেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে।
শনিবার ২৪ জানুয়ারি সকাল ১১টায় বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রাস্টের এ ২৫তম বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীরা অধিক সৌভাগ্যবান যে, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ঠ ইউকের মত একটি সংগঠন আজ থেকে ৩২ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল। যারা নিজ এলাকার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য অসামান্য অবদান রাখছেন। শিক্ষার উন্নয়নে প্রবাসীদের এই অবদান জাতী কৃতজ্ঞাতার সাথে স্মরণ করবে।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারপার্সন মো. মাফিজ খানের সভাপতিত্বে ও ট্রাস্টের জেনারেল সেক্রেটারী গোলজার খান, এ্যাসিট্রেন্ট সেক্রেটারী আব্দুর রহিম রঞ্জুর এবং প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম অচিরপুরী, ট্রাস্টের এক্সিকিউটিব মেম্বার আবুল হোসেন মামুন, গিয়াস উদ্দিন, সিনিয়র ট্রাস্টি হাজী মো. রইছ আলী, আব্দুল মজিদ, বসির উদ্দিন, আব্দুল আজিজ, গৌছ আলী, গৌছ খান, মাকরাম আলী আফরোজ ডিএল, মাসুক মিয়া, আব্দুন নূর, আজহার আলী, মো. নুরুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুছ, মনির আহমদ, আব্দুল গফুর, সেবুল মিয়া, মুমিন খান মুন্না, তোফাজ্জল আলম তোফায়েল, সানাম মিয়া আতিক, ফারুক মিয়া, শাহ নুরুল আলম, আলা উদ্দিন, ডাক্তার শানুর আলী মামুন, বাবরুল হোসেন বাবুল, আবুল কাশেম মো. ইয়াহইয়া, নেছার আহমদ, নুরুল ইসলাম, ফারুক মিয়া, আবুল কালাম, এখলাছুর রহমান, ফজলুর রহমান, রুহেল মিয়া, সায়েস্থা মিয়া, শাহ সাহিদুন নুর ইসলাম, এম. এ মতিন, মো. হরুফ মিয়া, সাজিদ আলী, আব্দুর রব, রফিক মিয়া, সিরাজুল ইসলাম, মিজান রহমান, শেখ হারুনুর রশীদ, আবুল কালাম, এনামুর রহমান, আবুল বাসির খান, আনহার মিয়া, আব্দুল খালিক গাফফার, আব্দুল বাছিত, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, আব্দুল গফ্ফার, আবুল বাসার মিয়া, মুজিবুর রহমান চৌধুরী, বিশিষ্ঠ মুরব্বী গোলাব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড অফিসার আব্দুল হামিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। ঘোষণাপত্র পাঠ করেন ট্রাষ্ঠের ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ মিছবাহ উদ্দিন। শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফিজ খায়রুল ইসলাম।
প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ট্রাষ্ঠের ট্রাষ্ঠি মাওলানা আশরাফুর রহমান।
এসময় ট্রাষ্ঠের বিপুল সংখ্যক প্রবাসী, ট্রাষ্ঠের স্থানীয় অফিসের দায়িত্বশীল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট এবছর ৬ শত ৬৬ জন শিক্ষার্থীকে ১০ ক্যাটাগরীতে মোট ৪০ লাখ ৩৬ হাজার টাকার নগদ বৃত্তি প্রদান করা হয়। এবার শিক্ষাবৃত্তি পেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মাদরাসা ও কলেজের ২২৪ জন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি ৭ হাজার টাকা করে ১৫ লক্ষ ৬৮ হাজার টাকা, একই কোটায় ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে জনপ্রতি প্রতিমাসে ৫ হাজার টাকা করে এ বছর মোট ১৫ লক্ষ টাকা, বিভিন্ন মাদরাসা ও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে ২ লক্ষ ৪০ হাজার, ৫ম শ্রেণীর ২৬৪ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লক্ষ ২৮ হাজার, মেধা বৃত্তি পরিক্ষায় ৭ম শ্রেণীতে ট্যালেন্টপুলে ২০ জনকে ৩ হাজার ৫০০ টাকা করে, সাধারণ গ্রেডে ১৮ জনকে ৩ হাজার টাকা করে, মেধা বৃত্তি পরীক্ষায় ৪র্থ শ্রেণীতে ট্যালেন্টপুলে ১৮ জনকে ২ হাজার ৫০০ টাকা করে, সাধারণ গ্রেডে ১৫ জনকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।
আশিক আলী, বিশ্বনাথ থেকে। 


















