সিলেট ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল

‎বানিয়াচংয়ে ডাঃ জীবনের বিশাল নির্বাচনী জনসভা: ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ও কৃষি কার্ড চালুর ঘোষণা

‎আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম। এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা আনন্দবাজারে আয়োজিত এক বিশাল জনসভায় সাধারণ মানুষের ঢল নেমেছিল।

‎উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত ও জোট সমর্থিত প্রার্থী ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন স্থানীয় ভোটারদের সামনে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।

‎ডাঃ জীবন তার বক্তব্যে ধর্মীয় ও সামাজিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ঘোষণা দেন যে, নির্বাচিত হলে আলেম-

‎ওলামাদের সামাজিক মর্যাদা রক্ষায় এবং মসজিদগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনায় ইমাম ও মুয়াজ্জিনদের জন্য যথাযথ মাসিক সম্মানীর ব্যবস্থা করা হবে।

‎ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও আলেমদের সম্মান নিশ্চিত করা তার অন্যতম অগ্রাধিকার হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য ‘ফ্যামেলী কার্ড’ এবং কৃষকদের অধিকার ও ভতুর্কি নিশ্চিত করতে বিশেষ ‘কৃষি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন তিনি। বানিয়াচংয়ের সামগ্রিক উন্নয়ন নিয়ে এই চিকিৎসক নেতা বলেন, ব্যক্তি বা দলের ঊর্ধ্বে উঠে আমি একটি আধুনিক, সুন্দর ও বৈষম্যহীন বানিয়াচং গড়তে চাই। দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়েই এই জনপদের ভাগ্যের পরিবর্তন ঘটানো হবে।

‎উল্লেখ্য যে, ডাঃ জীবন এখানে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম এবং গণঅধিকার পরিষদ-এর সমন্বয়ে গঠিত শক্তিশালী জোটের প্রতিনিধিত্ব করছেন। ৬নং কাগাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মাইননুদ্দিন মেম্বার-এর সভাপতিত্বে এবং বিএনপি নেতা নজরুল ইসলাম তালুকদার-এর সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান, আল আজাদ হোসেন জাবেদ । অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান আহমেদ,বিএনপি নেতা জামাল মিয়া, ইসহাক মিয়া, মাহফুজ মিয়া, জহিরুল ইসলাম,জলিল মিয়া, মনির মিয়া,কালাম মিয়া। সভায় বক্তারা ঐক্যবদ্ধ হয়ে জোটের প্রার্থীর পক্ষে কাজ করার এবং বানিয়াচংয়ের উন্নয়নে ধানের শীষের জয় নিশ্চিত করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী।

‎বানিয়াচংয়ে ডাঃ জীবনের বিশাল নির্বাচনী জনসভা: ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ও কৃষি কার্ড চালুর ঘোষণা

সময় ১০:০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬