সিলেট ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়

‎জৈন্তাপুরে মোবাইল কোর্টে ১ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায়।‎

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব।

‎সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।
‎এ সময় অভিযানকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় মোট ৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অভিযুক্তদের কাছ থেকে সর্বমোট ১ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
‎
‎মোবাইল কোর্টের আওতায় ৬ নং চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি এলাকায় একটি এবং ৫ নং ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দুইটি পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশ অংশগ্রহন করে।
‎
‎এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব জানান, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসন পরিবেশ সংরক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

‎জৈন্তাপুরে মোবাইল কোর্টে ১ লক্ষ ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায়।‎

সময় ১১:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬