সিলেট ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য।

‎জৈন্তাপুর সেনাবাহিনীর চেকপোস্টে ভারতীয় অবৈধ সিগারেট জব্দ।‎

ছবি- প্রতীকী।

‎সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
‎
‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হরিপুর গ্যাস ফিল্ডে অবস্থিত ২৭ বীর ইউনিটের আর্মি চেকপোস্টে ডিউটিরত সেনাসদস্যরা একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা (সিলেট-থ ১১-৭০৪২) থামানোর চেষ্টা করেন। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে চালক সিএনজিটি ফেলে চেকপোস্টের আগেই পালিয়ে যান।
‎
‎পরে সিএনজিটি তল্লাশি করে এর ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিগারেটের মধ্যে রয়েছে ১ হাজার ৮০০ প্যাকেট ওরিস (ORIS) সিগারেট, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা এবং ১৫০ প্যাকেট এক্সএসও (XSO) সিগারেট, যার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৪ হাজার টাকা।
‎
‎হরিপুর গ্যাস ফিল্ড সেনাক্যাম্প সূত্র জানায়, জব্দকৃত সিএনজি অটোরিকশা ও সিগারেট ৪৮ বিজিবির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার।

‎জৈন্তাপুর সেনাবাহিনীর চেকপোস্টে ভারতীয় অবৈধ সিগারেট জব্দ।‎

সময় ১১:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬