সিলেট ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।   

টাঙ্গাইলে শহর বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত‎

মঞ্চে উপবিষ্ট সুলতান সালাউদ্দিন টুকু সহ নেতৃবৃন্দ।

‎

‎টাঙ্গাইল শহর বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় শহরের শহীদ পৌর উদ্যানে শহর বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
‎
‎জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি ভোটারদের অধিকার রক্ষায় সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন।
‎

‎শহর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মাহমুদুল হক সানু-এর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ।
‎সভায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের জেলা ও শহর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে জয়লাভের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।  শেষে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎

টাঙ্গাইলে শহর বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত‎

সময় ১০:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬