সিলেট ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

লাখাইয়ে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে:‎নিহত ১, আহত ৪‎

নিহত ছোয়াব মিয়ার (ফাইল ছবি)

‎
‎হবিগঞ্জের লাখাই উপজেলায় যাত্রীবাহী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় চালকসহ আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
‎
‎মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের উত্তর মোড়াকরি এলাকার তিতাস ব্রিক ফিল্ডের সামনে ‘বামৈ-মোড়াকুরি’ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত ব্যক্তির নাম ছোয়াব মিয়া (৪৫)। তিনি লাখাই থানার পূর্ব মোড়াকরি গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।
‎আহতরা হলেন, সিএনজি চালক হাফিজুর রহমান (৩২), যাত্রী জুয়েল দাস (২১), পিপাস দাস (২২) এবং বাসু দেব দাস (৩২)। আহত চারজনই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের বাসিন্দা।
‎
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-থ-১১-৯৫০৪) বুল্লা থেকে মোড়াকরির দিকে যাচ্ছিল। তিতাস ব্রিক ফিল্ডের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চালক ও যাত্রীরা গুরুত্বর আহত হন।
‎স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছোয়াব মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চালক হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎
‎খবর পেয়ে লাখাই থানার এসআই বিপুল চন্দ্র দেবনাথ ও বিট অফিসার এসআই প্রণয় কুমার সরকার ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘাতক সিএনজিটি উদ্ধার করেছে।
‎
‎লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

লাখাইয়ে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে:‎নিহত ১, আহত ৪‎

সময় ০৯:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬