সিলেট ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎ধনবাড়ীতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মত বিনিময়‎

‎
‎আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের ধনবাড়ীতে সাংবাদিকদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে ধনবাড়ী প্রেসক্লাবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দেন, মধুপুর সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত।
‎তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতি, বোঝাপড়া এবং ধনবাড়ী ও মধুপুর উপজেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা।
‎
‎সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা নিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের এ প্রেক্ষাপটে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি  রোধ এবং সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়।
‎
‎এসময় আরোও বক্তব্য দেন,ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক গণমুক্তি প্রত্রিকার সাংবাদিক রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক এন টিভি’র সাংবাদিক হাফিজুর রহমান,সহ সভাপতি আমার সংবাদ প্রতিনিধি সৈয়দ সাজন আহমেদ রাজু, স্বাধীন বাংলা নিউজ টিভি’র সাংবাদিক এস এম আব্দুর রাজ্জাক,যুগ্ম সাধারণ সম্পাদক জনতার নিশ্বাস পত্রিকার প্রতিনিধি মাহেদুল হাসান, কার্যকরী সদস্য যুগান্তরের সাংবাদিক এস এম শহীদ, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক জাহিদুল ইসলাম, মানবজমিন পত্রিকার সাংবাদিক হাবিবুর রহমান, মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক পলাশ ইসলাম, সাংবাদিক নুরনবী, জাহিদ সরকার,সোহাগ হোসেনসহ অন্যরা।
‎
‎এছাড়াও মতবিনিময় সভায় ধনবাড়ী প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎ধনবাড়ীতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মত বিনিময়‎

সময় ০৫:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬