সিলেট ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাড়ি ঘেরাও, উত্তেজনা রাজনগরে

‎
‎মৌলভীবাজার–৩ ( সদর-রাজনগর) আসনে মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নানের বাড়ি ঘেরাও করে রেখেছে স্থানীয় জনতা।
‎মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকায় তার গ্রামের বাড়িতে অবস্থান নেয় বিক্ষুব্ধ লোকজন।
‎
‎স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয়ভাবে রাজনীতি ও সাংগঠনিক কাজ করে আসা আব্দুল মান্নানকে প্রার্থী হিসেবে ধরে রাখার প্রত্যাশা ছিল সাধারণ মানুষের। কিন্তু জোটগত সমঝোতার কারণে তার প্রার্থিতা বাতিলের খবরে ক্ষোভে ফেটে পড়ে জনতা।
‎
‎এ বিষয়ে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইয়ামির আলী বলেন,এবারের নির্বাচনে মৌলভীবাজার–৩ আসনে একটি পরিবর্তনের প্রত্যাশা ছিল জনতার। সেই প্রত্যাশা থেকেই জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান দিন-রাত নির্বাচনী কাজ করে যাচ্ছিলেন। কিন্তু জোটগত সিদ্ধান্তের কারণে আমাদের প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। আমরা দলের বাইরে যাব না। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের ধৈর্য ধরার তৌফিক দেন। ইনশাল্লাহ, প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হবে।
‎
‎ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাড়ি ঘেরাও, উত্তেজনা রাজনগরে

সময় ০৪:০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬