সিলেট ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান।

‎জৈন্তাপুরে চেকপোস্টে তল্লাশিকালে ১০টি ভারতীয় এয়ারগান উদ্ধার

উদ্ধারকৃত ভারতীয় এয়ারগান – ছবি জৈন্তাপুর থানার সৌজন্যে।

‎সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় পুলিশের বিশেষ তল্লাশিকালে ১০টি ভারতীয় আগ্নেয়াস্ত্র (এয়ারগান) উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি করিচার ব্রীজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

‎সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, সোমবার ভোরে পাখিটেকি করিচার ব্রীজের উত্তর পাশে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এসময় একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলে করে দুই ব্যক্তিকে আসতে দেখে পুলিশ থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরোহীরা একটি সাদা প্লাস্টিকের বস্তা ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।

‎পুলিশ ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তাটি তল্লাশি করে মোট ১০টি নতুন আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এর মধ্যে রয়েছে: ৪টি ভারতীয় ক্যামো (ছাপানো) রঙের নতুন এয়ারগান। ৬টি কালো রঙের নতুন এয়ারগান। অস্ত্রের পাশাপাশি আরোহীদের ফেলে যাওয়া একটি পুরাতন সুজুকি জিক্সার (Suzuki Gixxer) মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

‎জৈন্তাপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল জব্দের ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎

‎জৈন্তাপুরে চেকপোস্টে তল্লাশিকালে ১০টি ভারতীয় এয়ারগান উদ্ধার

সময় ০২:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬