সিলেট ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
গণভোটে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

‎টাঙ্গাইলে ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে‎ উপদেষ্টা ফাওজুল কবির খান

প্রধান অতিথি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

‎

‎আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে টাঙ্গাইলে ব্যাপক ভোটার সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়েছে।

‎

‎সোমবার (১৯ জানুয়ারি) টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

‎বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা ভোটারদের দ্বারে দ্বারে সচেতনতা পৌঁছাতে একটি সুসজ্জিত ‘ভোটের গাড়ি’র উদ্বোধন করেন।

‎

‎জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট দেওয়া জনগণের পবিত্র আমানত। এবারের গণভোট ও সাধারণ নির্বাচনে জনগণের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আগামীর পথরেখা নির্ধারণ করবে। একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতে প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।

‎তিনি আরও যোগ করেন, নির্বাচন ও গণভোটকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার। এ সময় জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা নির্বাচন অফিসার এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

‎

‎আয়োজক সূত্রে জানা গেছে, ভোটারদের মধ্যে ভোটের গুরুত্ব তুলে ধরতে এবং বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের উদ্বুদ্ধ করতে এই প্রচারণা চালানো হচ্ছে। ‘ভোটের গাড়ি’টি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রচারমূলক অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন এবং লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

গণভোটে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

‎টাঙ্গাইলে ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে‎ উপদেষ্টা ফাওজুল কবির খান

সময় ০৯:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬