সিলেট ০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

জকিগঞ্জ-কানাইঘাটে ৭৭৯ শিক্ষার্থীকে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের বৃত্তি ও সম্মাননা প্রদান

প্রধান অতিথি কাছ থেকে একজন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করছেন।

‎

‎
সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৭৭৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের বৃত্তি ও বিশেষ সম্মাননা। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা ও ক্রেস্ট তুলে দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিজনেস আইকন ও বিপিএল সিলেট টিমের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।
‎
‎ট্রাস্টের পক্ষ থেকে এবারের আয়োজনে ছিল ভিন্নধর্মী সব উদ্যোগ,দুই উপজেলার ৩৪২টি স্কুলের মোট ৭৭৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। প্রতি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরধারী ৩ জন করে মোট ২৪ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে কম্পিউটার ট্যাব। কৃতি শিক্ষার্থীদের পিতাদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
‎প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১০টি করে মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে বিশেষ পুরস্কার।
‎
‎এবারের আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল ট্রাস্টের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৫ সালে অবসরে যাওয়া ১৪ জন শিক্ষক ও কর্মচারীকে বিশেষ আর্থিক সম্মাননা প্রদান।
‎বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতো জকিগঞ্জ ও কানাইঘাটের এসব অবসরপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়, যা এলাকায় অনন্য নজির হিসেবে প্রশংসিত হচ্ছে।
‎
‎অনুষ্ঠানে ফাহিম আল চৌধুরী বলেন,আমার মূল লক্ষ্য হচ্ছে এই অঞ্চলের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়া। আমরা প্রথমবারের মতো যে পেনশন স্কিম বা অবসর ভাতা চালু করেছি, তা মূলত গুণীজনদের প্রতি আমাদের সম্মানের বহিঃপ্রকাশ।
‎
‎শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, জীবনের লক্ষ্য স্থির না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আজ আমি যে অবস্থানে এসেছি, তার পেছনে রয়েছে আমার মা ও পরিবারের অবদান। মায়ের দোয়াতেই আমি সফল হয়েছি। তাই বড় হতে হলে বাবা-মায়ের সেবা করতে হবে। পাশাপাশি রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও একে অপরের প্রতি সম্মান বজায় রাখতে হবে।
‎অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং কয়েক হাজার অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

জকিগঞ্জ-কানাইঘাটে ৭৭৯ শিক্ষার্থীকে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের বৃত্তি ও সম্মাননা প্রদান

সময় ১২:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬