সিলেট ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু
‎সুনামগঞ্জ-দিরাই-শাল্লা...

‎বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নাছির চৌধুরী

নাসির উদ্দিন চৌধুরী (ফাইল ছবি)

‎সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সব ধরনের বিভ্রান্তি ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ নাছির উদ্দিন চৌধুরীকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

‎শনিবার (১৭ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর প্রার্থিতা নিশ্চিত করা হয়।

‎এর আগে এই আসনে প্রার্থী নির্বাচন নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। বিএনপি প্রাথমিকভাবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দিলেও পরবর্তীতে যুক্তরাজ্যপ্রবাসী নেতা তাহির রায়হান চৌধুরীকেও মনোনয়ন প্রদান করা হয়। এক আসনে দুই নেতা মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। তবে কেন্দ্র থেকে নাছির চৌধুরীর হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি তুলে দেওয়ায় এখন সব জল্পনার অবসান হল।

‎জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো কেন্দ্রীয় চিঠিতে নাছির উদ্দিন চৌধুরীকে বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাঁকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দের জন্য অনুরোধ জানানো হয়েছে। দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নসির উদ্দিন চৌধুরী বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে,তার প্রতিদান দিতে আমি প্রস্তুত। এখন আমাদের লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মহান মুক্তিযুদ্ধ ও উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করা।

‎নাছির উদ্দিন চৌধুরীর চূড়ান্ত মনোনয়নের খবর দিরাই ও শাল্লা এলাকায় পৌঁছালে সাধারণ নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য ও স্বস্তি ফিরে আসে। স্থানীয় প্রবীণ এই নেতার অভিজ্ঞতার ওপর ভর করেই বিএনপি এই গুরুত্বপূর্ণ আসনটি পুনরুদ্ধার করতে চায়।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

‎সুনামগঞ্জ-দিরাই-শাল্লা...

‎বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নাছির চৌধুরী

সময় ০৮:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬