সিলেট ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎​জৈন্তাপুরে পর্যটকবাহী বাসে পুলিশের হানা: আড়াই লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ১

‎
সিলেটের জৈন্তাপুরে একটি পর্যটকবাহী বাসে তল্লাশি চালিয়ে আড়াই লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিলেট-তামাবিল মহাসড়কে পরিচালিত এই অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার ভোর ৪টা ৪০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার সামনে মাস্তিংহাটি এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের চেকপোস্টে ডিউটি করছিলেন এসআই রাজন দেবের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় ঢাকা অভিমুখে আসা পর্যটকবাহী রয়েল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-৪৮৬৭) একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের ভেতর থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
‎
‎উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে খোলা জিরা: ১২ বস্তা (২৪০ কেজি) কিটক্যাট চকলেট: ৯০০ পিস
‎ স্নিকার্স চকলেট: ৬২০ পিস মেন্টস চকলেট: ৮০ প্যাকেট আমৃত ব্র্যান্ডের জিরা: ২০ প্যাকেট
‎জৈন্তাপুর মডেল থানা পুলিশ জানায়, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৬২ হাজার ৩০০ টাকা।
‎
‎চোরাচালানের এই ঘটনায় শের আলী চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার মৃত মিরাজ চৌধুরীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রয়ের উদ্দেশ্যে এসব অবৈধ পণ্য তিনি নিজ হেফাজতে রেখেছিলেন।
‎
‎জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে যথাযথ পুলিশ পাহারায় শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎​জৈন্তাপুরে পর্যটকবাহী বাসে পুলিশের হানা: আড়াই লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ১

সময় ০৮:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬