সিলেট ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.)-এর ৬৮৫তম ওরস আগামীকাল।‎

‎৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (রহ.)-এর ৬৮৫ তম ওরস মোবারক আগামী কাল ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতি বছর বাংলা সনের ১লা মাঘ এ ওরস অনুষ্ঠিত হয়ে আসছে।

‎ওরস উপলক্ষে আজ ১৪ জানুয়ারি (বুধবার) বাদ আসর দরগাহ প্রাঙ্গণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর গরু জবাই এবং বাদ এশা জিকির-আজকারের আয়োজন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো, জিকির-
‎আজকার অনুষ্ঠিত হবে। বাদ জোহর মিলাদ মাহফিল এবং বাদ এশা আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ওরসের আনুষ্ঠানিকতা শেষ হবে।

‎ওরস উদযাপন কমিটির সদস্য সচিব জাকির হোসেন উজ্জ্বল জানান, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন, ভক্ত, আশিকান ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হচ্ছে।
‎প্রতিবছরের মতো এবারও ওরসকে কেন্দ্র করে শহরের শাহ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে মেলা বসেছে। মেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্পজাত পণ্য, গয়না, শিশুদের খেলনা ও বিভিন্ন খাবারের দোকান স্থান পেয়েছে। দরগাহ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় দুই-তিন দিন আগে থেকেই মেলার প্রস্তুতি শুরু হয়, ফলে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

‎ মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, ওরস ও মেলাকে কেন্দ্র করে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্ত-অনুরাগী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, মাজার কর্তৃপক্ষ ও ওরস পরিচালনা কমিটির উদ্যোগে দরগাহ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

‎ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীরা নানা সামগ্রী নিয়ে দোকান সাজিয়েছেন। বাড়ছে ক্রেতা-বিক্রেতার আনাগোনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.)-এর ৬৮৫তম ওরস আগামীকাল।‎

সময় ০৬:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬