সিলেট ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

ধনবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ!

আহত মারুফ হাসানের (ফাইল ছবি)

‎

‎টাঙ্গাইলের ধনবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে মারুফ হাসান (২৭) নামে এক যুবককে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত ও জখম করার অভিযোগ উঠেছে।

‎গতকাল সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ধনবাড়ী কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মারুফ হাসান উপজেলার বানিয়াজান ইউনিয়নের শিরনকাজী গ্রামের মৃত আব্দুল কাদের মাস্টারের ছেলে।

‎ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মারুফ হাসান ধনবাড়ী কলেজপাড়া সংলগ্ন ‘আন্-নূর মাদ্রাসা’র তিনজন শিক্ষকসহ সামাজিক কবরস্থানের জমি দেখে মোটরসাইকেলে ফিরছিলেন। পথিমধ্যে কলেজপাড়া এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায়।

‎আহত মারুফ হাসান জানান, বিবাদী হৃদয় হাসান চলন্ত মোটরসাইকেলে লাথি মেরে তাকে রাস্তায় ফেলে দেন। এরপর হৃদয়সহ তার পরিবারের সদস্য নাসির উদ্দিন (২৭), নাজমা বেগম (৫০) এবং আলমাছ আলী (৫৫) তাকে ঘিরে ধরেন। বিবাদীদের সহযোগিতায় ১নং বিবাদী হৃদয় হাসান তাকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন।

‎

‎মারুফের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মারুফ হাসান বাদী হয়ে উল্লিখিত ৪ জনকে অভিযুক্ত করে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

‎আহত মারুফ হাসান গণমাধ্যমকে বলেন,আমি একজন সাধারণ ও আইন মান্যকারী নাগরিক। আইনের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। প্রকাশ্য দিবালোকে এই হামলার ঘটনায় আমি সঠিক বিচার পাব বলে আশা করছি।

‎ধনবাড়ী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

ধনবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ!

সময় ০২:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬