সিলেট ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়ন তাঁতি দলের ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন‎

‎
‎মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের নতুন ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
‎
‎শুক্রবার ৯ জানুয়ারি মাধবপুর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোঃ কামাল মিয়া ও সদস্য সচিব মোঃ বশির উল্লাহ জহির-এর উপস্থিতিতে প্যাড স্বাক্ষরের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
‎
‎নতুন কমিটিতে মোঃ জাহাঙ্গীর মিয়াকে আহ্বায়ক, মোঃ আল-আমীন মিয়াকে সদস্য সচিব এবং মোঃ জহির মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মোঃ জহিরুল আলম (উজ্জ্বল), মোঃ আয়াত আলী, মোঃ সাজ্জাতুল মিয়া, আব্দুস সামাদ, রাসেল মিয়া, শিপন খান, মিজানুর রহমান তারেক, কামাল মিয়া, আলমগীর হোসেন মিটু, সাইফুর রহমান, শাহ আলম মিয়া, আছকির মিয়া, জাহাঙ্গীর মিয়া ও তোতা মিয়াসহ মোট ৬১ সদস্য নিয়ে এই আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
‎
‎কমিটি অনুমোদনের পর আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর মিয়া বলেন, তাঁতি সমাজ দীর্ঘদিন অবহেলিত। এই কমিটির মাধ্যমে ইউনিয়নের প্রতিটি তাঁতি পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করা হবে। সদস্য সচিব মোঃ আল-আমীন মিয়া বলেন, সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি ওয়ার্ডে তাঁতি দলের কার্যক্রম চালু করে সবাইকে সংগঠনের আওতায় আনা হবে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহির মিয়া বলেন, তাঁতি দল শুধু একটি সংগঠনের নাম নয়, এটি তাঁতিদের কণ্ঠস্বর। মাঠে থেকে সমস্যা শুনে তা দলের উচ্চপর্যায়ে তুলে ধরাই আমাদের অঙ্গীকার।
‎
‎নেতৃবৃন্দ জানান, নতুন এই কমিটি দ্রুত সাংগঠনিক কার্যক্রম শুরু করবে এবং ইউনিয়নের তাঁতি সমাজকে ঐক্যবদ্ধ করে বিএনপির আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়ন তাঁতি দলের ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন‎

সময় ১১:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬