
হবিগঞ্জের লাখাই উপজেলার ফরিদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হিরাজ মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাবেক মেম্বার শাহাবুদ্দিন ও বালি গ্রামের আলাল মেম্বার সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নূর ইসলাম ও ধলাই মিয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ গিয়ে দুইজনকে আটক করেছে। নিহত হিরাজ মিয়া ৫ পুত্র ও ২ কন্যার জনক। শুক্রবার এশার নামাজের পর ময়নাতদন্ত শেষে তার দাফন সম্পন্ন হয়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক জানান এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছি নিহত হিরাজ মিয়া কে ময়নাতন্ত্র শেষে দাফন করা হয়েছে।
বিল্লাল আহমেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধি 
















