সিলেট ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জৈন্তাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল নুর চৌধুরীর প্রয়াণ: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন‎

আব্দুল নুর চৌধুরীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

‎
‎সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল নুর চৌধুরীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ২টায় ঘাটেরচটি ও ঠাকুরের মাটি কবরস্থান সংলগ্ন মাঠে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
‎
‎দাফনের পূর্বে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। দ্বিতীয় ধাপে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট বনি ইবনে তাইবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এক মিনিট নীরবতা পালন শেষে জানাজা অনুষ্ঠিত হয়।
‎
‎গার্ড অব অনার ও জানাজায় উপস্থিত ছিলেন,
‎ সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট বনি ইবনে তাইব, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুর আলম, সার্জেন্ট জুনায়েদ, রফিকুর রহমান, মুজিবুর রহমান ও মহরম, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাফেজ আবদুল মুসাব্বির ফরিদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, সমাজসেবক মুজিবুর রহমান, নজরুল ইসলাম চৌধুরী ও বাবুল আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎বীর মুক্তিযোদ্ধা আব্দুল নুর চৌধুরী (৭৫) হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জৈন্তাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল নুর চৌধুরীর প্রয়াণ: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন‎

সময় ০৫:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬