সিলেট ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

হাকালুকি হাওরের পরিবেশ সুরক্ষায় কোনো আপস করা হবে না :ইউএনও মারুফ দস্তেগীর

‎

‎

‎মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীর বলেছেন, হাকালুকি হাওর অঞ্চলের পরিবেশগত গুরুত্ব অপরিসীম। এটি শুধু আমাদের সম্পদ নয়, এটি জাতীয় সম্পদ। হাকালুকি হাওর অঞ্চলের পরিবেশ সুরক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। সবাইকে ইসিএ ব্যবস্থাপনার নীতিগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।

‎

‎বুধবার (৭ জানুয়ারি) উপজেলা পরিষদের হলরুমে হাকালুকি হাওর কেন্দ্রিক প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা- ইসিএ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মারুফ দস্তেগীর উপরোক্ত কথাগুলো বলেন। সভায় পরিবেশ দূষণ রোধ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎

‎ইসিএ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও জুড়ী উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খান, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিবি কুলছুম, সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার মোস্তফা হায়দার মিলন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মাহমুদ হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা সুধীন্দ্র চন্দ্র দেব, মৎস্য প্রতিনিধি মোঃ ফৈয়াজ সরকার, বেলাগাওঁ-সোনাপুর ভিসিজির প্রতিনিধি কামরুজ্জামান, নয়াগ্রাম ভিসিজির প্রতিনিধি মোঃ আলম, গোবিন্দপুর ভিসিজির প্রতিনিধি মনিন্দ্র বিশ্বাস, শাহপুর-নিশ্চিন্তপুর-বাহাদুরপুর ভিসিজির প্রতিনিধি রাজীব চন্দ্র দাস সহ অনেকেই।

‎

‎সভায় পরিবেশগত ঝুঁকি নিরসন, সচেতনতা বৃদ্ধি, নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধ ও টেকসই পরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরিবেশ দূষণ রোধ, জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় জনগণের অংশগ্রহণে পরিবেশ-বান্ধব কার্যক্রম বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

সময় ০৭:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬