
টাঙ্গাইল জেলা পুলিশে পদোন্নতিপ্রাপ্ত ১০ জন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। রোববার (৪ জানুয়ারি) টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার তাঁর কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্তদের এই ব্যাজ পরিয়ে দেন।
মোট ১০ জন সদস্যকে তিনটি ক্যাটাগরিতে পদোন্নতি প্রদান করা হয়েছে, এএসআই (নিরস্ত্র) ৬ জন (কনস্টেবল/নায়েক পদ থেকে)
এটিএসআই ০৩ জন (কনস্টেবল পদ থেকে)
এসআই (নিরস্ত্র) ১ জন (এএসআই পদ থেকে)
সদ্য পদোন্নতি পাওয়া সদস্যরা হলেন, মোঃ রুবেল, ছায়েদুর বাশার, মোঃ মোশারফ হোসেন, মোহাম্মদ সবুজ মিয়া, মোঃ সিরাজুল ইসলাম, আরজিনা আকতার, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল কাদের ইসলাম, মোহাম্মদ সজিব মিয়া এবং যতীদ্র চন্দ্র বর্মন।
র্যাংক ব্যাজ পরিধান করানোর পর পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান। এ সময় তিনি পেশাগত দক্ষতার ওপর গুরুত্বারোপ করে বলেন,
নতুন পদে পদোন্নতির মাধ্যমে আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল। অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে পালন করে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। পদোন্নতিপ্রাপ্ত সদস্যরা তাদের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করেন।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি 



















