সিলেট ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
News Title :
‎ওসমানীনগরে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার; র‍্যাবের ঝটিকা অভিযান ‎সিলেটের গোয়াইনঘাটে ২৬ বোতল ইসকফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার‎ ‎মাধবপুরের শাহপুরে রাস্তা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪ ‎মাধবপুরে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা ‎টাঙ্গাইলে নদী উদ্ধার প্রকল্প নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে হুমকি ও অপপ্রচার ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা। সিলেটে গোয়াইনঘাটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি ফরিদ মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার দক্ষিণ সুরমায় ৫ লক্ষ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২, কাভার্ডভ্যান জব্দ ‎ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেফতার,‎ স্বামী পলাতক! ‎​মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতি পণ্ড: সর্দার রুবেলসহ গ্রেফতার ৩, অস্ত্র ও গুলি উদ্ধার

‎বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন হবে—এম নাসের রহমান

‎মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম নাসের রহমান বলেছেন, গত সতের বছরে মৌলভীবাজার ও রাজনগর উপজেলার গ্রামীণ অবকাঠামো—বিশেষ করে রাস্তাঘাট—ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে।

‎তিনি বলেন, গ্রামীণ উন্নয়নের প্রথম ধাপই হলো যোগাযোগব্যবস্থার উন্নয়ন। সড়ক সংস্কার ও উন্নয়নই হবে তাঁর অগ্রাধিকারভিত্তিক প্রথম কাজ।

‎শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণার পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎এম নাসের রহমান বলেন, রাস্তাঘাট উন্নয়নের পর পর্যায়ক্রমে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।

‎শহর ও গ্রামে বিশুদ্ধ সুপেয় পানির টেকসই ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালকে আরও আধুনিকায়নের মাধ্যমে সর্বস্তরের মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। শিক্ষার প্রসারেও কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ নেওয়া হবে।

‎পর্যটন খাত প্রসঙ্গে তিনি বলেন, সরকারিভাবে কক্সবাজার ও মৌলভীবাজার—এই দুটি জেলাকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করা হলেও বিগত সরকার কক্সবাজারে ব্যাপক উন্নয়ন করলেও মৌলভীবাজারে তেমন কোনো উন্নয়ন করেনি। তিনি প্রশ্ন তোলেন,এটা কি এম সাইফুর রহমানের এলাকা বলেই এখানে উন্নয়ন প্রয়োজন মনে করা হয়নি? তিনি আরও বলেন, মৌলভীবাজার পর্যটনের অপার সম্ভাবনাময় একটি জেলা।

‎এ সম্ভাবনাকে কাজে লাগাতে সমশেরনগর বিমানবন্দর চালু করা এবং ঢাকা–শ্রীমঙ্গল রুটে একটি ডেডিকেটেড ট্রেন সার্ভিস চালু করা জরুরি। বর্তমানে এই রুটে ট্রেনের টিকিট পাওয়া ‘সোনার হরিণ’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

‎পর্যটন উন্নয়নের অংশ হিসেবে জেলার পর্যটন সড়কগুলো প্রশস্তকরণ, টুরিস্ট পাস সিস্টেম চালু এবং চা বাগান, মাধবপুর লেক ও মাধবকুণ্ডসহ দর্শনীয় স্থানগুলো একদিনে ঘুরে দেখার সুবিধার্থে টুরিস্ট বাস সার্ভিস চালুর কথাও উল্লেখ করেন তিনি।

‎নারীদের কল্যাণ প্রসঙ্গে এম নাসের রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। ‘ফুড ফর এডুকেশন’ কর্মসূচির উদাহরণ টেনে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

‎এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত,বকসী মিসবাউর রহমান, মো. হেলু মিয়া, মো. ফখরুল ইসলাম, শ্যামলী সূত্রধর, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. বদরুল আলম, পিপি আব্দুল মতিন, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহাদ রহমান, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ওসমানীনগরে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার; র‍্যাবের ঝটিকা অভিযান

‎বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন হবে—এম নাসের রহমান

সময় ১১:২৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬