সিলেট ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎মৌলভীবাজারের ৪টি আসনে ২৬ প্রার্থীর‎ মনোনয়ন বৈধ, বাতিল ৫‎

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের মনোনয়নপত্র বাছাই শেষে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

‎শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল।

‎মৌলভীবাজার-১ (জুড়ী–বড়লেখা) এ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, খেলাফত মজলিসের লোকমান আহমদ, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, গণঅধিকার পরিষদের মো.আব্দুন নুর, বিএনপির নাসির উদ্দিন আহমেদ,গণফ্রন্টের মো.শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) বাছাইয়ে বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো.সায়েদ আলী, বিএনপির মো.শওকতুল ইসলাম, স্বতন্ত্র নওয়াব আলী আব্বাস খান, জাতীয় পার্টির মো.আব্দুল মালিক,ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কুদ্দুস,স্বতন্ত্র মো. ফজলুল হক খান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী।

‎মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর–রাজনগর) এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান,বিএনপির নাসের রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ লুৎফুর রহমান কামালী ও আহমদ বিলাল।

‎মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) এ আসনে মনোনয়ন বৈধ পাওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নুরে আলম হামিদী, স্বতন্ত্র মো. মহসিন মিয়া, বাসদের মো. আবুল হাসান, জাতীয় নাগরিক পার্টির প্রীতম দাশ, জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন ও বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী।

‎মৌলভীবাজার-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায়।
‎মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রোজিনা নাসেরের মনোনয়ন বাতিল হয় ভোটার তালিকার ক্রমিক ত্রুটির কারণে। একই আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. ইলিয়াছের রিটার্ন দাখিল না করা ও ফরম অসম্পূর্ণ থাকায় মনোনয়ন বাতিল করা হয়। মৌলভীবাজার-৪ আসনে জালাল উদ্দিন জিপুর দলীয় মনোনয়ন পত্র যথাযথ না হওয়ায় এবং স্বতন্ত্র প্রার্থী মুঈদ আশিক চিশতীর দাখিলকৃত ভোটার তালিকায় ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

‎উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মৌলভীবাজার জেলার চারটি আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেল জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে এবং যাদের বৈধ ঘোষণা করা হয়েছে—উভয় পক্ষই নির্বাচন কমিশনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎মৌলভীবাজারের ৪টি আসনে ২৬ প্রার্থীর‎ মনোনয়ন বৈধ, বাতিল ৫‎

সময় ০৬:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬