সিলেট ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
সমাবর্তনের অতিথি রিজওয়ানা হাসান

‎লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন আজ‎ ডিগ্রি পাচ্ছেন ৬১৯৩ গ্র্যাজুয়েট।‎

উপদেষ্টা রিজওয়ানা হাসান, (ফাইল ছবি)

‎

‎সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদপ্রাপ্ত লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন আগামী শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মোট ৬ হাজার ১৯৩ জন গ্র্যাজুয়েটকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হবে।
‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই সমাবর্তন শিক্ষার্থীদের দীর্ঘ শিক্ষাজীবনের অর্জনের স্বীকৃতি এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন জানান, এবারের সমাবর্তনে সভাপতিত্ব করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সমাবর্তনের চেয়ার হিসেবে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন।
‎সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিন বিজ্ঞানী, গবেষক ও লেখক ড. আবেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
‎
‎এবারের সমাবর্তনে ২০১৮ সালের স্প্রিং সেমিস্টার থেকে ২০২৫ সালের ফল সেমিস্টার পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে, ৪টি (ব্যবসায় প্রশাসন, কলা ও আধুনিক ভাষা, সামাজিক বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান)।
‎১০টি (বিবিএ, ট্যুরিজম, ইংরেজি, আইন, ইসলামিক স্টাডিজ, সিএসই, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইইই এবং পাবলিক হেলথ)।
‎ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৫ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, ফাউন্ডার এবং কো-ফাউন্ডার গোল্ড মেডেল প্রদান করা হবে।
‎
‎উপাচার্য ড. মোহাম্মদ তাজ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে জানান, লিডিং ইউনিভার্সিটির ১ম সমাবর্তনে গ্র্যাজুয়েট ছিল ১৫৬ জন, ২য় সমাবর্তনে ১২১০ জন এবং ৩য় সমাবর্তনে ৪৭৩৪ জন। এবার ৪র্থ সমাবর্তনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৯ জনে (রেজিস্ট্রিকৃত ৬১৯৩)।
‎
‎সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা শেষে দ্বিতীয় পর্বে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

সমাবর্তনের অতিথি রিজওয়ানা হাসান

‎লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন আজ‎ ডিগ্রি পাচ্ছেন ৬১৯৩ গ্র্যাজুয়েট।‎

সময় ১০:১৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬