সিলেট ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন....

‎টাঙ্গাইলে ৮টি আসনে ৬৫ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের মনোনয়ন পত্র বাতিল‎

‎টাঙ্গাইল জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৮টি সংসদীয় আসনে মোট ৬৫ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শরীফা হক।

‎২ জানুয়ারি শুক্রবার ও ৩ জানুয়ারি শনিবার  সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ২৮ জনের মনোনয়ন বাতিল ঘোষনা করেন।
‎এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় ,জেলার সংসদীয় ৮টি আসনের মোট ৬৫ জন প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়েছে। এতে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্যের গড়মিল ও নানা কারণে ২৮ জনের মনোনয়ন বাতিল হয়েছে ।

‎জেলার ৮ টি আসনে মনোনয়ন বাতিলকৃতরা হলেন, টাঙ্গাইল-১ ( মধুপুর-ধনবাড়ি) আসনে ৩ জন ,টাঙ্গাইল-২( গোপালপুর-ভূঞাপুর) আসনে ১ জন, টাঙ্গাইল- ৩( ঘাটাইল) আসনে ২ জন ,টাঙ্গাইল-৪( কালিহাতী) আসনে ৩ জন, টাঙ্গাইল-৫ (সদর) আসনে ৫ জন, টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার ) আসনে ৫জন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ৩জন, টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখিপুর ) আসনে ৬জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

‎জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্যের গড়মিল থাকা সহ নানা কারণে  টাঙ্গাইল-১ (ধনবাড়ী ও মধুপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: হারুন অর রশীদ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

‎টাঙ্গাইল-২ (ভুয়াপুর ও গোপালপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন সাগরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

‎টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও মোঃ শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

‎টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল হালিম মিয়া ও মোঃ শাহ আলম তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

‎টাঙ্গাইল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন,গণসংহতি আন্দোলনের ফাতেমা রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির হাসরত খান ভাসানী, খেলাফত মজলিস হাসানাত আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী মো: সানোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 
‎অপর দিকে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, জামায়েত ইসলামীর প্রার্থী আহসান হাবীব, বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এডভোকেট ফরহাদ ইকবাল ও জাতীয় পার্টির মোজাম্মেল হক সহ ৬ জনের মনোনয়ন পত্র গৃহীত হয়।

‎টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার ) আসনে মোট ১২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন স্বতন্ত্র প্রার্থী জুয়েল সরকার, রিপন মিয়া,শরিফুল ইসলাম, সাইফুর রহমান ও জাতীয় পার্টির মোঃ মামুনুর রহিম। এ ছাড়া বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু, জামায়েত ইসলামীর এ কে এম আব্দুল হামিদ, গণধিকার পরিষদের মোহাম্মদ কবির হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আখি নূর মিয়া সহ ৭ জনের মনোনয়নপত্র গৃহীত হয়।

‎টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম রেজাল্ট করীম আল রাজি, স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হায়দার খান, খেলাফত মজলিসের মোঃ আবু তাহের। এ ছাড়া বিএনপির প্রার্থী আবুল কালাম সিদ্দিকী, জামায়েত ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো: তোফাজ্জল হোসেন এর মনোনয়ন পত্র গৃহীত হয়েছে।

‎টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখিপুর ) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এরা হলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির আওয়াল মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী আবুল ফজল মাহমুদুল হক,  এস এম হাবিবুর রহমান, হাবিবুর রহমান কামাল,  আমজনতা দলের মো: আলমগীর হোসেন, খেলাফত মজলিসের মোঃ শহিদুল ইসলাম।  এছাড়া বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর, জাতীয় পার্টির মোহাম্মদ নাজমুল হাসান ও জামায়েত ইসলামীর মোঃ শফিকুল ইসলাম খান।

‎জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে সূত্রে জানাযায়, মনোনয়নপত্র বাতিল প্রার্থীরা নির্বাচন কমিশনে ৫ জানুয়ারী থেকে আপীল করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন....

‎টাঙ্গাইলে ৮টি আসনে ৬৫ জন প্রার্থীর মধ্যে ২৮ জনের মনোনয়ন পত্র বাতিল‎

সময় ০৭:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬