সিলেট ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

‎সিলেট-৩ বিএনপি প্রার্থী এম এ মালেকের মনোনয়নপত্র স্থগিত, ২ জনের প্রার্থীতা বাতিল

এম এ মালেক, (ফাইল ছবি)

‎

‎সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের প্রার্থীতা স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে এক শতাংশ ভোটারের তথ্যে গড়মিল থাকায় এই আসনের দুই স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

‎শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, মিডিয়া সেল) দায়িত্বরত কর্মকর্তা এই তথ্য জানান।

‎

‎জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিএনপি প্রার্থী এম এ মালিকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলে অভিযোগ ছিল। কিন্তু যাচাই-বাছাইয়ের সময় তিনি দ্বৈত নাগরিকত্ব বাতিলের স্বপক্ষে যথেষ্ট কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে তার মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনার পর আগামীকাল (রোববার) চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন রিটার্নিং কর্মকর্তা।

‎

‎এদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর বা সমর্থন যুক্ত করতে হয়। স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা এবং মাইনুল বাকরের জমা দেওয়া ভোটারদের তথ্যে গরমিল বা অসংগতি খুঁজে পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন।

‎রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু হবে ৫ জানুয়ারি থেকে, যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

‎সিলেট-৩ বিএনপি প্রার্থী এম এ মালেকের মনোনয়নপত্র স্থগিত, ২ জনের প্রার্থীতা বাতিল

সময় ০১:১৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬