সিলেট ০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
News Title :
হবিগঞ্জে ফিলিং স্টেশন থেকে শ্রমিক নেতার সিএনজি ছিনতাই অভিযোগ: মিলছে না হদিস! ‎কোম্পানীগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লোকমান গ্রেফতার করল র‍্যাব। নবীগঞ্জে শাশুড়ি হত্যা মামলার পলাতক প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার হবিগঞ্জে ডিবির অভিযানে ৪৩ লাখ টাকার ভারতীয় চকলেট জব্দ, আটক ২ ‎জুড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলার মূল আসামি হেলালসহ ৩ জন গ্রেপ্তার ‎লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। নবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা ‎টাঙ্গাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‎মানসুরা হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি‎

‎গৃহবধূ মানসুরা আক্তারের ওপর নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া হাজারো মানুষ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, মানসুরা আক্তারের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা সমাজের জন্য লজ্জাজনক ও নিন্দনীয়। এ ধরনের নির্মম হত্যাকাণ্ড রোধে আইনের কঠোর প্রয়োগ জরুরি। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
‎বক্তারা আরও অভিযোগ করেন, মানসুরাকে হত্যা করে স্বামীসহ তার পরিবার আত্মহত্যা বলে প্রশাসনে মিথ্যা তথ্য দিয়েছে এবং প্রকৃত হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। একটি নিরাপদ সমাজ গড়তে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

‎মানববন্ধনটি আয়োজন করে মানসুরার পরিবার ও ভাটি সুন্দরপুর এলাকাবাসী। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাসফিল্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হরিতলা এলাকার বাদশা কোম্পানির গেট এলাকায় গিয়ে পুনরায় গ্যাসফিল্ডের দিকে ফিরে আসে। পরে গ্যাসফিল্ড বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ সময় মানববন্ধন চলাকালে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা-সিলেট মহাসড়ক।

‎খবর পেয়ে মাধবপুরের শাহজিবাজার সেনাবাহিনী ক্যাম্পের একদল সেনাসদস্য ঘটনাস্থলে এসে মানববন্ধনকারীদের দাবিদাওয়া সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।
‎এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এ কে এম সালিমুল হক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুব মোর্শেদ খান, ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

‎তারা মানববন্ধনকারীদের উদ্দেশ্যে বলেন, আইন সবার জন্য সমান। কারও কোনো অভিযোগ বা আপত্তি থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানান এবং আইনের বাইরে কোনো কিছু করার ক্ষমতা কারও নেই বলেও উল্লেখ করেন।

‎উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর মানসুরার লাশ তার স্বামীর নিজ ঘর থেকে উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত মানসুরার স্বামী ৯ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের এনু মিয়ার ছেলে মো. আলামিন। নিহত মানসুরা বাঘাসুরা ইউনিয়নের গ্যাসফিল্ড বরতল গ্রামের মো. জহিরুল ইসলামের মেয়ে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ফিলিং স্টেশন থেকে শ্রমিক নেতার সিএনজি ছিনতাই অভিযোগ: মিলছে না হদিস!

‎মানসুরা হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি‎

সময় ০৮:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫