সিলেট ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎বানিয়াচংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামি গ্রেপ্তার।

আটককৃত আওয়ামিলীগ নেতা মাধব রয়।

‎
‎
‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরিচালিত এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
‎
‎স্থানীয় সূত্র জানায়,মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত মেজর সাদমান সাকিব সাদ-এর নেতৃত্বে ০৬ বীর (বানিয়াচং উপজেলা পরিষদস্থ ০৬ বীর আর্মি ক্যাম্প) থেকে একটি অভিযানিক দল বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম বানিয়াচং ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়।
‎
‎অভিযান চলাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন,১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০ নং আসামি এবং বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মাধব দেব (৫০) কে গ্রেপ্তার করা হয়। তিনি যাত্রাপাশা মহল্লার মধু দেবের পুত্র।
‎গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে বানিয়াচং থানার ডিউটি অফিসার এসআই আমিনুলের কাছে হস্তান্তর করা হয় বলে জানানো হয়েছে।
‎
‎এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎বানিয়াচংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামি গ্রেপ্তার।

সময় ১০:৩৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫